উৎসবের ২য় দিনে মঞ্চস্থ হলো দুইটি নাটক

স্টাফ রিপোর্টার
বৈষ্ণব কবি রাধারমণ দত্ত’র ‘বল গো বল গো সখি, কোন বা দেশে যাই, আমি কোন বা দেশে গেলে আমার প্রাণবন্ধুরে পাই’, বাউল স¤্রাট আব্দুল করিম’র ‘কোন মিস্তরি নাও বানাইলো কেমন দেখা যায়, ঝিলমিল-ঝিলমিল করে রে ময়ুরপঙ্খি নায়’, জ্ঞানের সাগর দুর্বিণ শাহ’র ‘তুই আমারে করলি দেশান্তরী গো রায় কিশোরী’ ও মরমি কবি হাসন রাজার ‘নেশা লাগিলো রে বাঁকা দুই নয়নে নেশা লাগিলো রে’ গানে মুখর ছিলো রঙ্গালয় সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন।
শনিবার অনুষ্ঠানের শুরুতে বন্ধন থিয়েটারের পরিবেশনায় অমিত বর্মনের রচনা ও আমজাদ হোসেনের নির্দেশনায় নাটক ‘বাউলের কথা’ ভেতর দিয়ে শিল্পীরা সুনামগঞ্জকে সাংস্কৃতিক রাজধানী হিসেবে ঘোষণা করার দাবি জানান।
অনুষ্ঠানের শুরুতে রঙ্গালয়ের সভাপতি মোশাহিদ আলম মহিম’র সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. আবুল হোসেন। বক্তব্য রাখেন সুনামগঞ্জ জজ কোর্টের এপিপি সাইদুর রহমান, প্রথম আলো’র নিজস্ব প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, জেলা উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, দিগেন্দ্র বর্মণ ডিগ্রী কলেজের প্রভাষক মো. মশিউর রহমান, সংগঠনের উপদেষ্টা শাহীন বাশার, চ্যানেল টুয়েন্টিফোরের জেলা প্রতিনিধি অ্যাড. এ আর জুয়েল প্রমুখ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সুনামগঞ্জ লোকদল থিয়েটারের তুর্য দাস রাজ’র রচনায় এবং বিধান চন্দ্র বনিক বাঁধন ও কপিল পদ ঋষি’র নির্দেশনায় নাটক ‘আক্ষেপ’ মঞ্চস্থ হয়।
আজ রবিবার সুনামগঞ্জ রঙ্গালয় থিয়েটার’র সাংস্কৃতিক শেষ দিন সুনামগঞ্জ উদীচীর নাট্য বিভাগের পরিবেশনায় মঞ্চস্থ হবে নাটক ‘ঝড়’।
এছাড়াও গান পরিবেশন করে লোকদল শিল্পীগোষ্ঠী ও লোকজ সংগীত বিদ্যালয়, সৃষ্টি আবৃত্তি ও অভিনয় প্রশিক্ষণ কেন্দ্র, ইনভার্স টেন, স্পন্দন সাংস্কৃতিক বিদ্যালয় ও শিশু সংগঠন, সুরালোক সঙ্গীত বিদ্যালয় ও সাংস্কৃতিক সংস্থা।
উল্লেখ্য, ৩ দিন ব্যাপী এই সাংস্কৃতিক উৎসব উৎসর্গ করা হয়েছে জেলা শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দিগি¦জয় শর্মা চৌধুরী শিবু এবং সিলেট নাট্যালোক’র সাবেক সভাপতি মাহবুব চৌধুরী কে।