শহিদ দিবস উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

স্টাফ রিপোর্টার
শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২১ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
সভায় জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং প্রিণ্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।