নুরুল হক আম্বিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুল হক আছপিয়া’র বড় ভাই নুরুল হক আম্বিয়া (৮৯) আর নেই (ইন্নলিল্লাহি…..রাজেউন)। বৃহস্পতিবার সকাল ৯ টা ৪৫মিনিটে আমেরিকার নিউর্জাসির একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন।
বহুমাত্রিক প্রতিভার অধিকারী নুরুল হক আম্বিয়া সুনামগঞ্জের ক্রীড়াঙ্গনের সব্যসাচী খেলোয়ার ছিলেন। তিনি একাধারে ফুটবল ও ক্রিকেটাঙ্গনের এককালীন কৃতি খেলোয়াড়, বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সমাজসেবী, রেডক্রিসেন্ট সুনামগঞ্জ ইউনিটের দীর্ঘকালীন সহ সভাপতি ছিলেন। বিনয়ী ও নম্রতার জন্য তাঁর সুখ্যাতি ছিল।