স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে সাংবাদিক কামালের কামালের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে বাদাঘাট সচেতন নাগরিক ফোরাম।
বিক্ষোভ মিছিল তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ শেষে বাজারের মেইন রোডে এসে মানববন্ধনে মিলিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন বাদাঘাট ইউনিয়ন যুবলীগের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক রফিক আহমেদ মানিক, জাতীয় পার্টির সহ সভাপতি হুমায়ুন কবির পাঠান, ওলামা লীগ বাদাঘাট ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব বাচ্চু মোল্লা, বাদাঘাট ইউনাইটেড ক্লাবের সভাপতি মাহবুব মল্লিক, সহ সভাপতি শামীম আহমেদ, শাহজাহান মিয়া, তরিকুল ইসলাম, মহিবুর রহমান চৌধুরী,রকিব আহমেদ, ছাত্রলীগ নেতা তোফাজ্জল হোসেন, ছাত্রদল নেতা আবুল কাসেম, আল আমীন প্রমুখ।


