জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট’র ৩৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৬টায় সুনামগঞ্জ প্রেসক্লাবে আলোচন্ সভা অনুষ্ঠিত হয় । রত্নাংকুর দাস জহরের সভাপতিত্বে ও সাইফুল আলম ছদরুলের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন কবি ইকবাল কাগজী, সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম, হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সভাপতি লিলু মিয়া, স-মিল শ্রমিক সংঘের সভপিতি সিরাজ মিয়া হকার্স শ্রমিক সংঘের সভাপতি আব্দুল হাই, ক্ষৌরকার নয়ন চন্দ, ক্ষৌরকার সমিতির সাধারণ সম্পাদক বাপ্পা চন্দ, বিনন্ধ কর, রহমত আলী, কাজল প্রমুখ ।
সভায় নেতৃবৃন্দ বলেন, আজ দেশে কর্মহীন মানুষের সংখ্যা বাড়ছে। কলকারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে। কৃষিতে যান্ত্রিকীকরণের নামে সাম্রাজ্যবাদী পুঁজি বিনিয়োগ ও অবাধ লুটপাটের ক্ষেত্র সৃষ্টির অপতৎপরতা চলছে। এমতাবস্থায় জাতীয় ক্ষেত্রে শ্রমিক-কৃষক-মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে।
প্রেসবিজ্ঞপ্তি
- শাল্লায় সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুবার্ষিকী পালন
- সুনামগঞ্জে সংসদ সদস্য, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা প্রশাসক প্রথম টিকা নেবেন


