ধর্মপাশায় তিনটি গরু উদ্ধার ৪ চোর কারাগারে

ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার বংশিকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙাল ভিটা গ্রাম থেকে এক কৃষকের তিনটি গরু চুরি হয়েছে। গত শুক্রবার গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর হতেতিনটি গরুসহ চারজন চোরকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশের একটি দল।
জানা যায়, ধর্মপাশা উপজেলাধীন মধ্যনগর থানার বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের বাঙাল ভিটা গ্রামের আমিনুল হক মোল্লার (৩৬) বাড়ি হতে শুক্রবার রাতে তিনটি গরু চুরি করে নিয়ে যায় চোরেরা। শনিবার বিকেলে মোহনগঞ্জ উপজেলার ডিঙ্গাপোতা হাওর হয়ে মোহনগঞ্জ আসার পথে গোপন সংবাদের ভিত্তিতে মোহনগঞ্জ থানার পুলিশ শনিবার সন্ধ্যায় ডিঙ্গাপোতা হাওর থেকে তিনটি গরুসহ চারজন চোরকে আটক করা হয়। তিনটি গরুসহ চারজন চোরকে রবিবার দুপুরে মধ্যনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আটককৃত চোরেরা হলো নেত্রকোনার বারহাট্টা উপজেলার সোয়াগাঁও গ্রামের বাচ্চু মিয়া(৫০), কলমাকান্দা উপজেলার বত্তিগাও গ্রামের  আব্দুস শহীদ (৬০) মোহনপুর গ্রামের জাহাঙ্গীর মিয়া (২৬) এবং ফুলগাঁও গ্রামের নূরু মিয়া (৪৮)। এ গরু চুরির ঘটনায় কৃষক আমিনুল হক মোলা বাদী হয়ে শনিবার রাতে চারজন চোরের বিরুদ্ধে মধ্যনগর থানায় একটি মামলা করেছেন মধ্যনগর থানার এসআ্ই লোকমান হোসেন বলেন, উদ্ধার হওয়া তিনটি গরু এখন থানা পুলিশের হেফাজতে রয়েছে রোববার সন্ধ্যায় ওই চারজন চোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।