তৃতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেলেন ব্যারিস্টার ইমন

স্টাফ রিপোর্টার
সারা দেশের আইনজীবী ক্যাটাগরিতে তৃতীয় সর্বোচ্চ করদাতা সম্মাননা পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন। বৃহস্পতিবার কর অঞ্চল ৮ এর অফিসে ট্যাক্স কার্ড সম্মাননাপত্র, ক্রেস্ট প্রদান করা হয়।
এসময় জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন বলেন, আমার অনেক শুভানুধ্যায়ী যারা আমাকে অভিনন্দিত করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন মহাযজ্ঞে সামিল হওয়ার জন্য আমাদের সবার আয়করের আওতায় আসা উচিত।
উল্লেখ্য, চলতি অর্থ বছরে আইনজীবী ক্যাটাগরিতে ট্যাক্স কার্ডের জন্য নির্বাচিত হয়েছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি ব্যারিস্টার নিহাদ কবির, অ্যাডভোকেট তৌফিকা আফতাব, ব্যারিস্টার এনামুল কবির ইমন ও আহসানুল করিম।