স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরে মদ্যপানের অভিযোগে ৩ ব্যক্তিকে গ্রেফতার করেছে তাহিরপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো উপজেলা সদরের মধ্য তাহিরপুর গ্রামের সত্যময় বর্মন, মিহির বর্মন ও দক্ষিণ বড়দল ইউনিয়নের রসুলপুরগ্রামের আব্দুছ ছত্তার। গ্রেফতারকৃত সত্যময় বর্মন সম্প্রতি অনুমোদন প্রাপ্ত বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক কমিটির সদস্য। অপর গ্রেফতারকৃত মিহির বর্মণ তাহিরপুর বাজারের ব্যবসায়ী এবং আব্দুছ ছত্তার বড়দল দক্ষিণ ইউনিয়নের বিসিআইসি’র নিয়োগকৃত সারের ডিলার। তাহিরপুর থানা পুলিশ জানায়, সোমবার রাত ১০টায় মদ্যপানের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ তাহিরপুর উপজেলা শাখার আহবায়ক মিলন তালুকদার বলেন, অন্যায় অনিয়ম করে কেউ জেল হাজতে গেলে তার জন্য দল সংগঠন দায়ী নয়।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তাহিরপুর থানায় মাদকদ্রব্য বিরোধী আইনে নিয়মিত মামলা রুজ্জু করে মঙ্গলবার বিকেলে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।


