বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা

স্টাফ রিপোর্টার
জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সুনামগঞ্জ জেলা বিএনপি।
বুধবার সকালে জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের কামারখাল সেতুর মুখে পৌঁছালে পুলিশ মিছিলে বাধা দেয়। এরপর সেখানেই অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুল’র পরিচালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি নাদের আহমদ, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, আতম মিসবাহ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, মো. ফুল মিয়া, যুগ্ম সম্পাদক নূর হোসেন, শোয়েব আহমদ, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা বিএনপি নেতা আনোয়ার মিয়া, রাখাব উদ্দিন, আ. গনি, আশিকুর রহমান আশিক, সোহেল মিয়া, হাজী আব্দুল খালেক, অশোক তালুকদার, আবুল কাশেম দুলু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক অ্যাড. কয়েছ, সহ সভাপতি আমিনুর রশিদ, আরমানুল হক রাসেল, অলিউর রহমান, শামসুদ্দোহা, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালার চাঁন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা যুবদল নেতা আ. কাইয়ুম, শাহ ফরহাদ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি শামসুজ্জামান, সহসভাপতি ইকবাল হোসেন, খালেকুজ্জামান সোহেল, শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সাংগঠনিক সম্পাদক অ্যাড. আহাদ জুয়েল, দপ্তর সম্পাদক এ.এস.রিপন, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলম, সদস্য সচিব তারেক মিয়া সহ জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।