বিশ্বম্বরপুরে নদী রক্ষা কমিটির সভা

বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নদী রক্ষা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়ছে। সোমবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নিবাহী কর্মকতা (ভারপ্রাপ্ত) মো. তালুতের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ধনপুর ইউপি চেয়যারম্যান রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের সভাপতি বেনজির আহমেদ মানিকসহ কমিটির সদস্য বিভিন্ন দফতরের কর্মকতাগণ। সভায় উপজেলার নদী সমুহ রক্ষার জন্য বিস্তারিত আলোচনা হয় ও কয়েকটি গুরুত্বপুর্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।