স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার উপজেলার গোবর্ধনগঞ্জ (আমবাড়ি) সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক। সোমবার দুপুরে তিনি ওই বিদ্যালয় পরিদর্শন করেন। পরিদর্শনকালে বিদ্যালয়ের তিনি বিদ্যালয়ের সার্বিক খোঁজ খবর নেন এবং প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকদের সাথে কথা বলেন।
পরিদর্শনকালে
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মীনা রানী বিশ্বাস স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের জন্য উপজেলা পরিষদ চেয়ারম্যানের কাছে দাবী জানান। দাবির প্রেক্ষিতে উপজেলা পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী বীর প্রতীক প্রধান শিক্ষিকার দাবির প্রতি একমত পোষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এসময় উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা আছদ্দর আলী, আওয়ামী লীগ নেতা বরুন কান্তি দাস, সাবেক ইউপি সদস্য কিশোর রায় ভুবন প্রমুখ।


