ছাতকে প্রতিপক্ষের হামলায় মা-ছেলে আহত

ছাতক প্রতিনিধি
ছাতকে শিশুর ঝগড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা ও ছেলে আহত হয়েছে। আহতরা ছাতক হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। রবিবার বিকেলে উপজেলার কালারুকা ইউনিয়নের লামাপাড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রামের দুলাল মিয়ার স্ত্রী আহত আমিরুন নেছা বাদী হয়ে ছাতক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ থেকে জানা যায়, রবিবার বিকেলে শিশুদের ঝগড়া নিয়ে প্রতিপক্ষের লোকজন আমিরুন নেছোর বসত ঘরে হামলা চালায়। এসম হামলাকারীরা আমিরুন নেছাকে টানা-হেঁচড়া করে তার শ্লীলতাহানী ঘটায়।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করেছেন।