বিশ্বম্ভরপুর প্রতিনিধি
বিশ্বম্ভরপুর উপজেলা সদরের নতুনপাড়ায় গুডলাক শপিং সেন্টারের উদ্বোধন করা হয়। সোমবার সকালে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন গুডলাক শপিং সেন্টারের সভাপতি মো. নূরুল আমিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাদি উর রহিম জাদিদ। মো. তারেক হায়দারের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গুডলাক শপিং সেন্টারের সদস্য অসিত চন্দ্র দাশ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন পলাশ ইউপি চেয়ারম্যান মো. আব্দুল কাইয়ূম, উপজেলা আঃলীগ সভাপতি বেনজির আহমদ মানিক, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন।


