তাহিরপুরে ৭ ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা

স্টাফ রিপোর্টার, তাহিরপর
তাহিরপুর উপজেলার ৭ ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপি উপজেলার সকল ইউনিয়ন পরিষদের আয়োজনে পৃথক পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে উপজেলার ৭ ইউনিয়নকে বাল্য বিবাহমুক্ত ঘোষণা করা হয়।
৭টি ইউনিয়নের বাল্যবিবাহমুক্ত ঘোষণা প্রদানের অনুষ্ঠানের পৃথকভাবে সভাপতিত্ব করেন তাহিরপুর সদর ইউনিয়নে বোরহান উদ্দিন, বাদাঘাট ইউনিয়নে নিজাম উদ্দিন, বড়দল উত্তর ইউনিয়নে জামাল উদ্দিন, শ্রীপুর উত্তর ইউনিয়নে আবুল হোসেন খান, বালিজুড়ি ইউনিয়নে আতাউর রহমান, শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে বিশ্বজিত সরকার ও  বড়দল দক্ষিণ ইউনিয়নে সবুজ আলম।
পৃথক অনুষ্ঠানগুলোতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ খালেদুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আাখঞ্জি,সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মো. আব্দুছ ছালাম, প্রাণী সম্পদ অফিসার সমাপন চাকমা, থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল্লাহ, শ্রীপুর উত্তর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান হাজী খসরুল আলম,আফতাব উদ্দিন, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ,আমিনুল ইসললাম,দলীয় নেতা রঞ্জু মুখার্জি,আব্দুস শাহিদ,প্রধান শিক্ষক মুজিবুর রহমান, মানবেশ রায়, ইউপি সদস্যা হেনা আক্তার, মল্লিকা বেগম,সহকারী শিক্ষক নুরুল হক, বাদাঘাট ইউনিয়ন আজিজুল ইসলাম প্রমুখ।