উত্যক্তের খেসারত

স্টাফ রিপোর্টার
স্কুল শিক্ষার্থীদের যৌন হয়রানী ও বখাটেপনার দায়ে সুনামগঞ্জে আব্দুল আউয়াল (৩৩) নামের এক যুবককে আটকের পর এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত আব্দুল আউয়ালকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। দ-প্রাপ্ত আব্দুল আউয়াল সুনামগঞ্জ শহরের নতুন হাছননগর এলাকার হাতিম উল্লাহ’র ছেলে।  
সুনামগঞ্জ সদর থানা পুলিশ সূত্রে জানা যায়, বখাটে আব্দুল আউয়াল সুনামগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রীদেরকে রাস্তায় অশ্লীল বক্তব্য, কাপড় খুলে শরীর প্রদর্শন, সিগারেটের ধোঁয়া ছাড়া, ভীতি প্রদর্শনসহ নানা উত্যক্ত আচরণ করে আসছিল।  মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের এক ছাত্রীর অভিভাবক আব্দুল আউয়ালের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ পেয়ে সুনামগঞ্জ সদর থানার এসআই মীর কায়েছ শহরের পুরাতন জেল রোড এলাকা থেকে তাকে আটক করেন। পরে আটককৃত আব্দুল আউয়ালকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইাজার মোহাম্মদ ফারাবীর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের বিনাশ্রম কারাদ- প্রদান করেন। এছাড়াও দ-প্রাপ্ত আব্দুল আউয়ালের বিরুদ্ধে সদর থানায় মারামারি, ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার এসআই মীর কায়েছ বলেন,‘আব্দুল আউয়াল একজন বখাটে ও ছিনতাইকারী। তার বিরুদ্ধে মারামারি ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। সে শহরের স্কুল-কলেজের ছাত্রীদের নানাভাবে হয়রানী করে আসছিল। মঙ্গলবার এক স্কুল ছাত্রীর অভিভাবকের অভিযোগ পেয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে আদালত তাকে এক বছরের কারাদ- প্রদান করেন।