সিলেট-৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি, জননেতা মাহমুদুছ সামাদ চৌধুরী কয়েস এর আকস্মিক মৃত্যুতে নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবার গভীর শোকাহত। এক শোকবার্তায় নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অ্যাডভোকেট ইকবাল আহমদ চৌধুরী বলেন, দেশ একজন অত্যন্ত ন্যায়পরায়ণ, জনদরদী নেতাকে হারালো, যার অভাব কখনোই পূরণ হবার নয়।
উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, সাংসদ মাহমুদুছ সামাদ চৌধুরীর মৃত্যুতে দেশ এক নিবেদিত প্রাণ রাজনীতিবিদ ও সমাজ সেবককে হারালো।
শোকবার্তায় তাঁরা নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং তার পরিবার, আত্মীয় স্বজন, গুণগ্রাহীসহ সকলের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রেস বিজ্ঞপ্তি
- সুনামগঞ্জকে ৬ লেন প্রকল্পে অন্তর্ভুক্তির দাবি-দরকার ঐক্যবদ্ধ ও সমন্বিত উদ্যোগ
- তাহিরপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত


