অষ্টগ্রাম শিমুলবাঁক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে স্কুল ড্রেস বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার অষ্টগ্রাম শিমুলবাঁক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে ১১৭ জনের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।
শনিবার বিকাল ৩টায় অষ্টগ্রাম বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আলতাবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন ও সহ সাধারণ সম্পাদক এনামুল হক পাভেল এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ দ্বীনি সিনিয়র ফাযিল (মডেল) মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলীনুর তালুকদার।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন অষ্টগ্রাম শিমুলবাঁক নি¤œ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম সামছুল হুদা, জেলা কাজী সমিতির সাংগঠনিক সম্পাদক ও দঃ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের (অবঃ) প্রধান শিক্ষক নুরুল ইসলাম, আকিলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাষ্টার আমিরুল হক, পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নুর আলম, ফারুক মিয়া।
বক্তব্য রাখেন ছালাতুল হক (দুদু মিয়া), কাজী মাওলানা রফিকুল ইসলাম, সমাজসেবী মহিবুর রহমান মানিক, সহকারী শিক্ষক জোনাক আহমদ, মাষ্টার মহিবুর রহমান, আব্দুল বাকের সুমন, মুরুব্বী উকিল আলী, আবুল কালাম, আব্দুল কদ্দুস, আব্দুল খালিক, আব্দুল হান্নান প্রমুখ।

উল্লেখ্য, ছালাতুল হক (দুদু মিয়া), মাস্টার আমিরুল হক, যুক্তরাজ্য প্রবাসী নিজামুল হক, ইকবাল হোসেন, এনামুল হক পাভেলের অর্থায়নে স্কুল ড্রেস বিতরণ করা হয়।