জেলা প্রশাসনের ১০ দিন ব্যাপী কর্মসূচি

স্টাফ রিপোর্টার
আগামীকাল ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ১০ দিন ব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে জেলা প্রশাসন।
বুধবার সূর্যোদয়ের সাথে সাথে একত্রিশ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হবে। সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্ত্বশাসিত এবং বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ৮টায় সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ এবং বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোসভা অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় দিবস উপলক্ষে কেন্দ্রীয় অনুষ্ঠান উপভোগ, মসজিদ, মন্দির, জীর্জা, প্যাগোড়া সহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, জেলা সদর হাসপাতাল, শিশু পরিবার ও জেলা কারাগারে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ২০ মার্চ পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান, ১৭ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত সরকারি ভবন ও বিভিন্ন স্থাপনা সমূহে আলোকসজ্জা এবং জেলা ও উপজেলা পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে বঙ্গবন্ধুর জীবন, কর্ম ও দর্শন নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সুনামগঞ্জ পৌর এলাকায় জীবনের উপর ভিডিও প্রদর্শন করা হবে।