তাহিরপুরে ৪দিন ব্যাপী কৃষি ও প্রযুক্তি মেলা শুরু

স্টাফ রিপোর্টার, তাহিরপর
তাহিরপুরে ৪দিনব্যাপী কৃষি ও প্রযুক্তি  মেলা শুরু হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে মেলা উদ্বোধন করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জি।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলা চত্বরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ   শেষে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে উপজেলা কৃষি অফিসার মুহাম্মদ আব্দুছ ছালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আখঞ্জি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, কৃষি সম্প্রসারণ অফিসার মাহবুবুল হাসান তুহিন, সিএনআরএস কর্মকর্তা ইয়াহিয়া সাজ্জাদ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমুখ।
মেলায় আহছানিয়া মিশন, সিএনআরএস, উপজেলা প্রাণি সম্পদ অফিস, কেয়ার বাংলাদেশ,  ব্র্যাক সহ বিভিন্ন এনজিও সংস্থার ১২টি স্টল অংশ নেয়।