দ. সুনামগঞ্জে জাতীয় শোক দিবস উপলক্ষে আ.লীগের প্রস্তুতি সভা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহ¯পতিবার দুপুরে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজারে উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আব্দুল হেকিমের সভাপতিত্বে ও সাধারণ স¤পাদক আতাউর রহমানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা তেরাব আলী, অ্যাড. বোরহান উদ্দিন দোলন, আসাদুর রহমান আসাদ, জসীম উদ্দিন, জিএম    সাজ্জাদুর রহমান, সমিরুল ইসলাম শান্তু, সালেহ আহমদ হীরা, দপ্তর স¤পাদক দিলীপ কুমার তালুকদার, সহ প্রচার স¤পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম- আহ্বায়ক মাসুক মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-স¤পাদক লিয়াকত আলী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক প্রভাষক নুর হোসেন, উপজেলা ওলামা লীগের সভাপতি হাফিজ এনামুল হক, ইউপি সদস্য আইয়ব আলী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম- আহ্বায়ক আল-মাহমুদ সুহেল, জাবেদ, দিলন আহমেদ, জাহিদুল ইসলাম সহ প্রমুখ।