পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের দায়িত্ব গ্রহণ

দ. সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহ¯পতিবার বেলা ১১টায় উপজেলার পূর্ব পাগলা ইউনিয়ন পরিষদের সম্মেলন কক্ষে ইউনিয়নের বিদায়ী চেয়ারম্যান মো. রফিক খান দায়িত্ব হস্তান্তর করেন। এ উপলক্ষে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, দ. সুনামগঞ্জ উপজেলা প্রকৌশলী আলা-উদ্দিন খান,  দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দিন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জিতু, দি হাঙ্গার প্রজেক্টের জেলা প্রতিনিধি আব্দুল হালিম, ইউপি সদস্য কামাল হোসেন, রইছ মিয়া, আবদাল হোসেন, ছোরাব আলী, মহিউদ্দিন সাদিক, রোপন মিয়া, আজির উদ্দিন, ইয়াহিয়া আহমেদ সুমন, সাইদুল ইসলাম, সদস্যা কুহিনূর বেগম, মকবুল নেছা, আফরোজা বেগম।