দোয়ারায় পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ

দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করেছে দোয়ারাবাজার থানা পুলিশ। মঙ্গলবার সকালে মাস্ক না পরে চলাচলকারী মানুষের মাঝে মাস্ক বিতরণ করেন দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজির আলম।
এসময় উপস্থিত ছিলেন ওসি (তদন্ত) মো. মনির হোসেন, এস আই কামাল হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালেহা বেগম, দোয়ারাবাজার থানার এস আই আতিকুর রহমান, এ এস আই শরীফুল ইসলাম, আনিসুল হক, সাংবাদিক এম এ করিম লিলু, শ্রমিক সংঘটনের সভাপতি মাসুক মিয়া, সাবেক ইউপি সদস্য তাজুল ইসলাম, আসাদ আলী প্রমুখ।
ওসি মোহাম্মদ নাজির আলম বলেন, সম্প্রতি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এজন্য জনসাধারণকে মাস্ক পরাসহ স্বাস্থবিধি মেনে চলার জন্য সচেতনতা গড়ে তোলার জন্য আমরা প্রচারণা চালাচ্ছি।