মাদীনাতুল উলূম হাফিজিয়া মাদ্রাসার জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরএলাকার মাদীনাতুল উলূম হবিবপুর হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে জগন্নাথপুর পৌর পয়েন্টে মানববন্ধব ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় পৌর পয়েন্টে আয়োজিত মানববন্ধব কর্মসুচীতে অংশ নেন শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ এলাকাবাসী। মানববন্ধন       শেষে মাদ্রাসার মুহতামিম মাওলানা নুরউদ্দিন আহমদের সভাপতিত্বে ও মাওলানা আবুল হাসানের পরিচালনায় এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন শিক্ষক মুজাব্বিল হক, মাওলানা মাহফুজুল আলম, মাওলানা ওমর ফারুক, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা হাম্মাদ আহমদ, সৈয়দ জাহাঙ্গীর আহমদ, সৈয়দ মুনসিফ আলী, সৈয়দ শাহিদ আহমদ প্রমুখ।