মৌলভীবাজারে হোটেল শ্রমিক ইউনিয়নের সভা

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ২৩০৫-এর সভায় হোটেল এন্ড রেস্টুরেন্ট সেক্টরে গঠিত মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের জন্য বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণার দাবি জানানো হয়। ১০ আগষ্ট বুধবার সন্ধ্যায় শহরের চৌমুহনাস্থ কার্যালয়ে হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামালের সভাপতি অনুষ্টিত বক্তারা বলেন বাংলাদেশ    শ্রমআইন ২০০৬ এর ১৩৯(২) ধারা অনুযায়ী মজুরি বোর্ড গঠনের ৬ মাসের মধ্যে নি¤œতম মজুরির সুপারিশ ঘোষণা করতে হবে। কিন্তু গত ৭ মার্চ হোটেল এন্ড রেস্টুরেনট সেক্টরে নি¤œতম মজুরি বোর্ড গঠন করার ৬ মাসের বেশি সময় অতিবাহিত হলেও নি¤œতম মজুরি ঘোষণা করা হয়নি। এদিকে বাজারে প্রতিদিনই নিত্যপণ্যের বিশেষতঃ চাল, ডাল, তেল, চিনি, লবন, ডিমের মূল্য বাড়ছে। তার উপর সরকার এক বছরের মাথায় আবারও সকল ধরনের গ্যাস ও সিএনজি সাথে সাথে বিদ্যুতের মূল্য বাড়ানোর উদ্যোগ নিয়েছে। ফলে হোটেল শ্রমিকসহ শ্রমজীবী জনগণের জীবনধারণে ত্রাহি ত্রাহি অবস্থার তৈরি হচ্ছে। সরকার ইতোমধ্যে সরকারী কর্মচারিদের পাশাপাশি প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও বিচারপতিদের বেতন ভাতা প্রায় দ্বিগুণ বৃদ্ধি করেছে। তাই অনতিবিলম্বে বর্তমান বাজারদরের সাথে সংগতি রেখে হোটেল শ্রমিকদের জন্য ন্যূনতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা করতে হবে। জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক শাহিন মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আব্দুল আজিজ প্রধান, কোষাধ্যক্ষ তারেশ বিশ্বাস সুমন, প্রচার সম্পাদক তাজুল ইসলাম প্রমূখ। বক্তারা আরও বলেন বাংলাদেশ শ্রম আইন-এর ৫ ধারায় নিয়োগপত্র ও পরিচয়পত্র, ৬ ধারায় সার্ভিস বই, ২(১০) ধারায় চাকুরীচ্যূতি জনিত ৪ মাসের নোটিশ পে, প্রতিবছর চাকুরীর জন্য ৪৫ দিনের গ্রাচ্যুয়েটি, ১০৩ ধারায় সপ্তাহে দেড়দিন সাপ্তাহিক ছুটি, ১০৮ ধারায় দৈনিক ৮ ঘন্টা সপ্তাহে ৪৮ ঘন্টা কাজ, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরী প্রদান, ১১৫ ধারায় বছরে ১০ দিন নৈমিত্তিক ছুটি, ১১৬ ধারায় ১৪ দিন অসুস্থাতার ছুটি, ১১৭ ধারায় প্রতি ১৮ দিন কাজের জন্য ১ দিন অর্জিত ছুটি, ১১৮ ধারায় ১১ দিন উৎসব ছুটি প্রদানের আইন থাকলেও হোটেল শ্রমিকদেরকে এই সকল আইনগত অধিকার হতে বঞ্চিত করা হচ্ছে।
সভায় বাজারদরের সাথে সংগতিপূর্ণ নি¤œতম মূল মজুরি ১০ হাজার টাকা ঘোষণা, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন, আসন্ন ঈদুল আজহায় মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, ঢাকার ঘরোয়া হোটেল এন্ড রেস্টুরেন্টে কিশোর শ্রমিক রিয়াদের খুনিকে গ্রেফতার, শ্রমিকদের জন্য রেশনিং চালু, শ্রীমঙ্গলে স্থায়ী শ্রম আদালত ও যুগ্ম-শ্রম পরিচালকের কার্যালয় স্থাপন করার দাবি জানানো হয়। (প্রেস বিজ্ঞপ্তি)