স্টাফ রিপোর্টার, তাহিরপুর
টাঙ্গুয়া হাওর জীববৈচিত্র্য, প্রাকৃতিক মৎস্যসম্পদ ও বনায়নভূমি সংরক্ষণ সহ ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সামাজিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে টাঙ্গুয়া হাওরপাড়ের ৮২ গ্রামের সুবিধাভোগী জনগনের অংশগ্রহণে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। টাঙ্গুয়া হাওর সহ ব্যবস্থাপনা কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবুল হাসান তুহিন, প্রাণী সম্পদ কর্মকর্তা সমাপন চাকমা, শ্রীপুর দক্ষিণ ইউপি চেয়ারম্যান বিশ্বজিত সরকার, সিলেটের ডাক প্রতিনিধি রমেন্দ্র নারায়ন বৈশাখ, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম, যায়যায়দিন প্রতিনিধি বাবরুল হাসান বাবলু, সংগঠক গুলেনূর মিয়া প্রমুখ।


