ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় মা ও শিশুর মৃত্যুর কারণ অনুসন্ধান এবং মা ও শিশুর মৃত্যুর নিবন্ধন শতভাগ নিশ্চিত করার লক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কেন্দ্র ভবনে বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশের জিএসকে প্রকল্প এ সভার আয়োজন করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মহসিন করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালিব খান।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসাহিদ তালুকদার, আরএমও ডা.শামস উল ইসলাম খান শাওন, মেডিকেল অফিসার ডা. আরিফুর রহমান নয়ন, কেয়ার জিএসকের প্রকল্প কর্মকর্তা জসিম উদ্দিন প্রমুখ। সভায় এ উপজেলার কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম বেগবান করার লক্ষে আট সদস্য বিশিষ্ট কোর-টিম গঠন করা হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শিকা ও পরিদর্শক, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা অংশ নেন।
- টাঙ্গুয়া হাওর সহ-ব্যবস্থাপনা কমিটির বার্ষিক সমাবেশ
- সেরা পাঁচ রিটেইলারকে গাড়ি পুরষ্কার দিল লাফার্জ সুরমা সিমেন্ট


