স্টাফ রিপোর্টার
স্বাধীনতা বিরোধী সাম্প্রদায়িক মৌলবাদি গোষ্ঠির অপতৎপরতা ও বায়তুল মোকারম মসজিদের সামনে দেশবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।
শনিবার বেলা ১১টায় জেলা যুবলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলফাত স্কয়ারে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান সেন্টু’র সভাপতিত্বে ও সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস’র সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক সীতেশ তালুকদার মঞ্জু, শ্রম বিষয়ক সম্পাদক অ্যাড. আজাদুল ইসলাম রতন, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কান্তি কর, জেলা যুবলীগের সদস্য রনজিৎ চৌধুরী রাজন, জেলা পরিষদের সদস্য মো. হোসেন আলী, সদর যুবলীগের সভাপতি এহসান আহমদ উজ্জ্বল, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, অভিজিৎ চৌধুরী টিংকু প্রমুখ।


