স্টাফ রিপোর্টার
মহান স্বাধীনতা দিবসে মানুষ হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলের যৌথ আয়োজনে জেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের হয়। এসময় কার্যালয়ের সামনের সড়কে মিছিলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা কার্যালয়ের সামনেই জেলা যুবদলের সভাপতি আবুল মনসুর শওকতের সভাপতিত্বে ও জেলা ছাত্রদলের আহবায়ক জাহাঙ্গীর আলমের পরিচালনায় প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ সভাপতি আরমানুল হল রাসেল, অলিউর রহমান অলি, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ইকবাল হোসেন, মোস্তাক আহমেদ, সুহেল মিয়া, সাধারণ সম্পাদক মনাজ্জির হোসেন, সদর যুবদলের আহবায়ক মুমিনুল হক কালারচান, পৌর যুব দলের আহবায়ক আজিজুর রহমান সৌরভ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রায়হান উদ্দিন, জেলা ছাত্রদলের সদস্য সচিব তারেক মিয়া প্রমুখ।


