দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জে সপ্তগ্রাম হলদারকান্দি উচ্চ বিদ্যালয়ে এলজিএসপি-৩, ২০১৯- ২০২০ অর্থ বছরের বরাদ্ধ থেকে ছাতা বিতরণ করা হয়েছে।
শনিবার বেলা ১১টায় স্কুলের হল রুমে প্রধান শিক্ষক ওয়ারিছ উদ্দীনের সভাপতিত্বে এবং সহ শিক্ষিকা ফারিহা ইয়াছমিন’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনির উদ্দীন।
বিশেষ অতথির বক্তব্য রাখেন দরগাপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও শিক্ষানুরাগী মো. জালাল উদ্দীন, সমাজসেবী সৈয়দ আহমদ, প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, আমরিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার সহ শিক্ষক মো. মিজানুর রহমান তালুলদার, গ্রাম্য সালিশ ব্যক্তিত্ব মো. আব্দুল মজিদ, সমাজ সেবী আফরুজ মিয়া, আব্দুল মমিন প্রমুখ।

