ছাতকে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন

ছাতক প্রতিনিধি
শুক্রবার রাতে ছাতকের জাউয়াবাজার ইউনিয়নের মোগলগাও, কপলা, সুড়িগাও ও বানায়ত গ্রামে পল্লী বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বিদ্যুৎ সংােযগের উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
মোগলগাও নিম্নমাধ্যমিক বিদ্যালয় মাঠে ইউপি চেয়ারম্যান মুরাদ হোসেনের সভাপতিত্বে ও আ.লীগ নেতা আব্দুল খালিক এবং সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সহসভাপতি এম রশীদ আহমদ, জেলা ছাত্রলীগের  সদস্য কৃপেশ চন্দের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ছাতক উপজেলা পরিষদ চেয়ারম্যান অলিউর রহমান চৌধুরী বকুল, দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মো. ইদ্রিস আলী বীর প্রতীক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত মোহাম্মদ লাহিন মিয়া। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) শেখ হাফিজুর রহমান, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আরশাফ আলম খান, পল্লী বিদ্যুৎ সমিতির চেয়ারম্যান আশিকুর রহমান, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক ছানাউর রহমান ছানা, ইউপি চেয়ারম্যান আওলাদ হোসেন, আব্দুল মছব্বির, জসিম উদ্দিন মাষ্টার, বিলাল আহমদ, ফারুক আহমদ, মুক্তিযোদ্ধা নুরুল আমিন, সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ, মুক্তিযোদ্ধা কদর মিয়া, পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক পীর মোহাম্মদ আলী মিলন প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন আবু সুফিয়ান ও শাহীন আলম। পল্লী বিদ্যুতের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আ.লীগ নেতা আফতাব উদ্দিন, মাষ্টার নুরুল ইসলাম, মাহফুজ বাবলু, জয়নাল আবেদীন, আমতর আলী, বিমান ঘোষ, আব্দুল জব্বার মেম্বার, খায়রুল হুদা, ছাত্রলীগ নেতা শিপলু আহমদ প্রমুখ।