জামালগঞ্জ প্রতিনিধি
জামালগঞ্জে লকডাউনে সরকারি নির্দেশনা অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক ৬ ব্যবসায়ীকে ১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা সদর, সাচনা বাজার, লালবাজার ও নোয়াগাঁও বাজারে এ আদালত পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিশ্বজিত দেব। এ সময় তার সাথে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেদুয়ানুল হালিম ও এএসআই সাইফুল আলমসহ সঙ্গীয় ফোর্স।
জানা যায়, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকারের দেওয়া নির্দেশনা নিশ্চিত করতে উপজেলার বিভিন্ন হাটবাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় লকডাউন উপেক্ষা করে দোকান খোলা রাখার কারণে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা মোতাবেক ৬ ব্যবসায়ীকে এ অর্থদণ্ড প্রদান করা হয়।


