ছাতকে তাহির এন্ড সন্সের পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণ

ছাতক প্রতিনিধি
ছাতকে মেসার্স তাহির এন্ড সন্স ও তাহির প্লাজার স্বত্বাধিকারী আলহাজ্ব শাহ আলমের পক্ষ থেকে গরীব ও অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র রমযান উপলক্ষে শুক্রবার দিনব্যাপী শহরের তাতিকোনা, বৌলা, মোগলপাড়া ও চরেরবন এলাকার ৫ শতাধিক মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। প্যাকেটজাত খাদ্য সামগ্রীর প্রতি প্যাকেটে রয়েছে ১০ কেজি চাল, ১কেজি পিয়াজ, ১কেজি আলু, ১/২ লিটার তেল, ১কেজি চানা, ১প্যাকেট লাচ্ছা সেমাই, ১২ প্যাকেট ছোট টেংক, কেজি লবন, ১টি ছোট রুই মাছ, ১টা প্লাস্টিক কন্টেইনার। এছাড়া প্রতি উপকারভোগীকে ১টি করে মাক্স প্রদান করা হয়। এ সময় আলহাজ্ব শাহ আলম ছাড়াও তার স্বজন নূর আলম, আরিফুল ইসলাম, শরিফ আলম, স্থানীয় আয়না মিয়া, রুহেল আহমদ, সুহেল মিয়া, সুরুজ আলী, আফরোজ, আলমগীর, জাহাঙ্গীর, আল আমিন, এমরান, লিটন, হিরা প্রমুখ উপস্থিত ছিলেন।