ধর্মপাশা প্রতিনিধি
ধর্মপাশায় ২০২০-২১ অর্থ বছরে অনাবাদী পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক মডেল পুষ্টি বাগান বিষয়ক দুই দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ শুরু হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে রোববার দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক দিলীপ কুমার অধিকারী, সুনামগঞ্জের উপ-পরিচালক ফরিদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নাজমুল ইসলাম। প্রশিক্ষণে ৩০ জন কৃষক অংশ গ্রহণ করে।
- ডিপিএড প্রশিক্ষণার্থীদের ভাতা প্রাপ্তির দাবিতে মানববন্ধন
- দক্ষিণ সুনামগঞ্জে কেয়ার-জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের সভা


