দোয়ারাবাজার প্রতিনিধি
দোয়ারাবাজার উপজেলার কেয়ার জিএসকের সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা সভা এবং সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পরিষদের মিলনায়তনে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং কেয়ার প্রজেক্ট অফিসার বিকাশ সাহার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা ডা. আব্দুর রহিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, দোহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়া আনু, নরসিংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুদ্দিন আহমদ, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফুল ইসলাম জুয়েল, মান্নারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.আবু হেনা আজিজ, সু-সেবা নেটওয়ার্কের উপদেষ্টা মন্ডলি অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম, সংবাদকর্মী মো. আশিক মিয়া, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরুল ইসলাম, ঢাকা আহসানিয়া মিশনের উপজেলা কো-অর্ডিনেটর ব্রজমাধব সরকার, সদর ইউনিয়ন পরিষদের সচিব মো. গোলেনুর মিয়া, লক্ষিপুর ইউনিয়ন পরিষদের সচিব ওয়ালিউল্লাহ প্রমুখ।
২০১২ সাল থেকে কেয়ারের সহযোগিতায় ৬ মাসের প্রশিক্ষণ নিয়ে উপজেলায় ৩৬ জন কর্মী মাঠ পর্যায়ে গর্ভবতী মা ও প্রসূতি মায়েদের বাড়ি বাড়ি গিয়ে কোন ছাড়াই সেবা দিয়ে যাচ্ছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে কেয়ার জিএসকে সিএইচডব্লিউ ইনিশিয়েটিভ এর সহযোগিতায় তাদের সম্মাননা প্রদান করা হয়।


