বৌলাই নদী থেকে ভাসমান অবস্থায় দুই সহোদরের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুরের বৌলাই নদী থেকে ভাসমান অবস্থায় দুই সহোদরের লাশ উদ্ধার করেছে নিহতের স্বজনরা। তারা হচ্ছে মেরাজুল ইসলাম (১০) ও খাইরুল ইসলাম (৭)। নিহতরা পাশর্^বর্তী বিশ^ম্ভরপুর উপজেলার দক্ষিণ বাদাঘাট ইউনিয়নের মিয়ারচড় গ্রামের মস্তুু মিয়ার ছেলে।
দক্ষিণকূল গ্রামের বাসিন্দা বালিজুড়ি ইউনিয়ন যুবলীগ সভাপতি জিয়া উদ্দিন জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টার দিকে বালিজুড়ি ইউনিয়নের দক্ষিণকুল গ্রামের লোকজন পার্শ¦বর্তী মিয়ারচর গ্রামে বিভিন্ন লোকের নিকট ফোনে জানায় বৌলাই নদীতে একটি শিশুর লাশ ভাসমান অবস্থায় রয়েছে। পরে পরিবারের লোকজন গিয়ে বড় ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন । বড় জনের লাশ নিয়ে আসার একটু পরে আবারো সংবাদ আসে আরো একটি শিশুর লাশ দক্ষিণক’ল গ্রামের পশ্চিমে একটি চড়ে দেখা গেছে। পরে পরিবারের লোকজন গিয়ে ছোট ছেলের লাশ শনাক্ত করে মিয়ারচড় খেয়াঘাটে নিয়ে আসেন। দুই সহোদরের লাশ উদ্ধারের পর পরিবার সহ এলাকায় শোকের মাতম দেখা দিয়েছে ।
প্রসঙ্গত, গত মঙ্গলবার বিকালে নিজ বাড়ি থেকে দুই সহোদর মিয়ারচর বাজারের সংলগ্ন যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলের নতুন পানি দেখতে যায়। এ সময় নদীর পাড়ে রাখা ষ্টিলের নৌকার উপর পানি দেখতে উঠে ছোট ভাই খাইরুল। বিষয়টি দেখতে পেয়ে বড় ভাই মেরাজুল বাজারে গিয়ে পিতা মস্তুু মিয়াকে জানায় খাইরুল নৌকায় উঠে পানি দেখছে। এসময় বাজারে তিনি ব্যস্ত থাকায় খাইরুকে নদীর পাড় থেকে বাড়ী নিয়ে আসার জন্য আবার পাঠায়। পরে মেরাজুল তার ছোট ভাই খাইরুলকে আনতে গিয়ে আর ফিরে আসেনি।
নিখোঁজ সন্তানদ্বয়ের পিতা মস্তু মিয়া বলেন, নদীতে নতুন গোলার পানি এসে ভরে গেছে। বাজারের দোকানে ব্যস্ত থাকায় বড় ছেলেকে বলেছিলাম ছোট ছেলেকে নদীর পাড় থেকে নিয়ে আসতে। তারা ফিরে আসতে দেরী দেখে কিছুক্ষন পর নদীর পাড়ে গিয়ে দেখী তারা আর নাই। মনে হয় আমার দুই ছেলেই পানিত ডুবে গেছে। পরে বিষয়টি বিশ্বম্ভরপুর থানায় জানালে বুধবার সকালে ঘটনাস্থলে এসে থানা পুলিশের সহযোগিতায় ডুবুরিদল যাদুকাটা নদীর মিয়ারচড়ে উদ্ধার অভিযান পরিচালনা করে। কিন্তু তাৎক্ষণিকভাবে দুই সহোদরের সন্ধান করতে পারেনি পুলিশ ও ডুবুরিদল।
তাহিরপুর থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল লতিফ তরফদার বলেন, তাহিরপুর থানার বৌলাই নদী থেকে উদ্ধারকৃত লাশ দুটি বিশ^ম্ভরপুর উপজেলার বাসিন্দা।নিহতের স্বজনরা লাশ উদ্ধার করে নিয়ে গেছেন এ বিষয়টি তিনি জানতে পেরেছেন। পরবর্তী ব্যবস্থা বিশ^ম্ভরপুর থানা গ্রহণ করবে।