দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ডুংরিয়া (ঘরুয়া) গ্রামের মৃত আজমান মাষ্টার এর ছেলে উপজেলা আওয়ামী লীগ নেতা মোঃ তাজুদ মিয়া (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৪ জুলাই) রাত ১২ টা ৩০ মিনিটের সময় তাহার নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ রবিবার বিকাল ২ টায় ডুংরিয়া মদিনাতুল উলুম মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তাহার জানাযার নামাজে উপস্থিত ছিলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী আবুল কালাম, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, পরিকল্পনা মন্ত্রীর ব্যক্তিগত রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন , সমাজ সেবী মাষ্টার আব্দুল কাদির, সৈয়দ আহমদ, হাজী তারিফ মিয়া, দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাব সভাপতি কাজী এম জমিরুল ইসলাম মমতাজ, সাধার সম্পাদক মোঃ নুরুল হক, প্রবাসী নজরুল ইসলাম, মাষ্টার আবুললেইছ মিয়া, এডভোকেট নুর আলম, মাওলানা হোসাইন আহমদ, উপজেলা যুবলীগ নেতা সৈয়দ হোসেন জায়গীরদার রানা, মতিউর রহমান জায়গীরদার, উপজেলা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম অমিত, পাথারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর আলম, আ’লীগ নেতা জিয়াউর রহমান, আবুল হাসান সহ এলাকার ধর্মপ্রাণ মুছুল্লিয়ানে কেরামগণ প্রমূখ।
জানাযার পূর্বে মোঃ তাজুদ মিয়ার কফিনে পুষ্পস্থপক অর্পন করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, যুগ্ম সাধারণ সম্পাদক হায়দার চৌধুরী লিটন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তহুর আলী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, আমেরিকা প্রবাসী ও আওয়ামী লীগ নেতা হাজী আপ্তাব মিয়া। মরহুমের জানাযা শেষে পারিবারিক কবর স্থানে তাহার দাফন সম্পন্ন হয়।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা তাজুদ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গ।


