স্টাফ রিপোর্টার
লকডাউন না মানায় ও স্বাস্থ্যবিধি না মেনে চলাফেরা করায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
শনিবার সকাল থেকে সেনাবাহিনীর সহযোগিতায় (সহকারী কমিশনার) ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন ও সেনাবাহিনীর উপ-অধিনায়ক মেজর আসিফ তানভীর রেজা খানের নেতৃত্বে কাজির পয়েন্টও ষোলঘর পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এ সময় ব্যবসা প্রতিষ্ঠান ও পথচারীর বিরুদ্ধে ৪ টি মামলায় ৪ হাজার ৫০০শ’ টাকা জরিমানা করা হয় এবং আরো বেশ কয়েকজনকে আর্থিক জরিমানা প্রদান করা হয়।
এ ব্যাপারে ম্যাজিস্ট্রেট মো. সম্রাট হোসেন বলেন, করোনার প্রকোপ ব্যাপকহারে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষজনকে ঘরের মধ্যে রাখার একটি উদ্যোগ নিতে সেনাবাহিনীর সহায়তায় জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে প্রতিনিয়ত কাজ করা হচ্ছে। সাধারন মানুষজনকে ঘরে রাখতে জেলা প্রশাসনের মাধ্যমে খাদ্য সহায়তা প্রদান অব্যাহত রয়েছে। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার মো. মোরশেদ, সদর থানার এএস আই মো. সোহেল প্রমুখ।


