দিলো আ.লীগ
দিরাই প্রতিনিধি
দিরাই উপজেলার কালিয়াকোটা হাওরপাড়ে অবস্থিত বৃহত্তম গ্রাম্য বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছেন উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের নেতৃত্বে মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে আগুনে পুড়ে যাওয়া ঘর দেখতে বাংলাবাজার যান নেতৃবৃন্দ। পুড়ে যাওয়া ঘর পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত ১৭ জনকে সংসদ সদস্য ড. জয়া সেনগুপ্তার ব্যক্তিগত তহবিল থেকে প্রত্যেককে ৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিরাজ উদ দৌলা তালুকদার, অ্যাভোকেট সোহেল আহমদ, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার, আওয়ামীলীগ নেতা আসাদ উল্ল্যা, সাংগঠনিক সম্পাদক অভিরাম তালুকদার, ইউপি চেয়ারম্যান রেজুওয়ান হোসেন খান, জাহেদ মিয়া, শরদিন্দু দাস, আল মামুন, বদরুল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত: ৮ টি দোকান পুড়ে ছাই হয় । গ্রামের হাজারো লোকজন প্রায় আড়াই ঘন্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ততক্ষণে প্রায় দোকানে থাকা বিভিন্ন ধরনের মালামালসহ প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়।
- বিদেশ ফেরত কর্মীদের কর্মসৃজনে ৪২৭ কোটি টাকার প্রকল্প অনুমোদন
- বাদাঘাট ইউনিয়ন বিএনপির সভাপতি ফজলুল হক আর নেই


