দিরাই প্রতিনিধি
দিরাইয়ে করোনায় বিপদগ্রস্ত, কর্মহীন, দরিদ্র অসহায় জনগোষ্ঠীর মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা টিএমএসএস। বুধবার বেলা ১১টায় দিরাই সরকারি কলেজ প্রাঙ্গণে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
পূবালী ব্যাংকের অর্থায়নে টিএমএসএস’র সহযোগিতায় আড়াইশ পরিবারের মাঝে ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ২ কেজি ডাল, ২ কেজি লবন, ১লি সয়াবিন, ৩ পিস সাবান ও মাস্ক প্রদান করা হয়।
এতে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান মামুন, টিএমএসএস’র পরিচালক বজলুর রহমান, সিলেট বিভাগীয় ডুমেইন অফিরাস মোহাম্মদ শাহীনসহ সংগঠনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।


