কর্মহীন ও বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
দিরাই উপজেলায় ৫০ জন উপকারভোগীর মাঝে দাব্বাগ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকের পক্ষ থেকে কর্মহীন ও বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকাল ৯টায় দিরাই উপজেলার রাজনাও গ্রামের হত দরিদ্র ও গরীব অসহায়দের মাঝে চাল, ডাল, তৈল, পেঁয়াজ, আলু, রসুন, মরিচ, হলুদ, লবন, ধনিয়া সহ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় ট্রাস্টের প্রতিনিধি হিসাবে উপস্থিত ছিলেন হাফিজ সাব্বির আহমদ। দাব্বাগ ওয়েল ফেয়ার ট্রাস্ট ইউকে যারা সহযোগিতা করেছেন গোলাম কিবরিয়া চৌধুরী , ফখরুল ইসলাম , ছাদিকুর রহমান সহ আরও অনেকেই। খাদ্য সামগ্রী বিতরণকালে আরও উপস্থিত ছিলেন উমর আলী, জিরার আহমদ,রাহিম আহমদ, নাঈম আহমদ, ইবাদত হোসেন, উকিল মিয়া, নবীর হোসেন প্রমুখ।