শেখ কামালের জন্মদিনে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাঞ্জলি, বিশেষ দোয়া ও প্রার্থনা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২ তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত শহীদ ক্যাপ্টেন শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান করে করে জেলা আওয়ামীলীগ।
এসময় জেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাড. খায়রুল কবির রুমেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, জেলা আওয়ামীলীগের সদস্য সুবির তালুকদার বাপ্টু, দপ্তর সম্পাদক নূরে আলম সিদ্দিকী উজ্জ্বল, ধর্ম বিষয়ক সম্পাদক মফিজুল হক, সদস্য আতিকুল ইসলাম আতিক, সদর সম্মেলন প্রস্তুত কমিটির সদস্য জাকির হোসেন শাহিন, মুহিবুর রহমান মুহিব সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও জেলা আওয়ামীলীগের আয়োজনে কেন্দ্রীয় জামে মসজিদ, আরপিননগর জামে মসজিদে দোয়া এবং সুনামগঞ্জ কেন্দ্রীয় জগন্নাথ মন্দিরে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
প্রসঙ্গত. ১৯৪৯ সালের ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল তদানীন্তন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালো রাতে বিপৎগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন তিনি।