শ্রেষ্ঠ সার্কেল অফিসার বিল্লাল হোসেন, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন

ছাতক প্রতিনিধি
শ্রেষ্ঠ সার্কেল অফিসার হিসেবে সুনামগঞ্জের সহকারী সিনিয়র পুলিশ সুপার, ছাতক সার্কেল বিল্লাল হোসেন এবং শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুরস্কারে ভুষিত হয়েছেন শেখ নাজিম উদ্দিন। শনিবার দুপুরে সুনামগঞ্জ জেলা পুলিশ কার্যালয়ে পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা ও কল্যাণ সভায় পুলিশের এ দু’কর্মকর্তার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন সুনামগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম। সম্মননা প্রদান অনুষ্ঠানে জেলা পুলিশের বিভন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ২০১৯ সালে মে ছাতক ও দেয়ারা থানায় সার্কেল হিসেবে সহকারী সিনিয়র পুলিশ সুপার বিল্লাল হোসেন এবং শেখ নাজিম উদ্দিন ছাতক থানার অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উভয় কর্মকর্তাই তাদের উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সাথে পালন করায় সাধারন মানুষের প্রশংসাও কুড়িয়েছেন।