অ্যাড. মো. শফিকুল আলম এর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত

সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সভাপতি ও সহ সাধারণ সম্পাদক অ্যাড. মো. শফিকুল আলম এর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় সিনিয়র জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ এর পরিচালনায় ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
রেভারেন্সে দায়রা জজ আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকগণ ও চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে কর্মরত বিজ্ঞ বিচারকগণ সহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মুহাম্মদ শামস উদ্দিন। সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম মরহুমের মৃত্যু স্মারক (জীবন বৃত্তান্ত) পাঠ করেন। রেভারেন্সে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন অ্যাড. অ্যাড. হুমায়ুন মঞ্জুর চৌধরিী, অ্যাড. রইছ উদ্দিন আহমদ, অ্যাড. মো. আলী আমজাদ, অ্যাড. মো. মাসুক আলম, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন আহমদ, অ্যাড. মো. শুকুর আলী, মোছা. হেলিনা আক্তার ও অ্যাড. মির্জা আবু তাহের।
পরবর্তীতে সদ্য প্রয়াত জেলা ও দায়রা জজ ওয়াহিদুজ্জামান শিকদার এর মাতা ও অ্যাড. কনিজ রেজনুমা রব্বানী এর আত্মার শান্তি কামনা করে দোয়া এবং অসুস্থ আইনজীবীগণ যথাক্রমে অ্যাড. মো. ফজলুল হক আসপিয়া, অ্যাড. সত্যব্রত রায় ভুলু, অ্যাড. মো. ফজলুল কবীর এবং অ্যাড. মতিউর রহমান পীর এর সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি