জেলায় করোনায় শনাক্ত ৭৯ জন

স্টাফ রিপোর্টার
৪৮৮ জনের নমুনা পরীক্ষায় নতুন করে করোনায় শনাক্ত হয়েছেন আরও ৭৯ জন। নমুনা পরীক্ষার তুলনায় আক্রান্ত শনাক্তের হার প্রায় ১৬.১৮ শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন ৫ হাজার ৭৫৪ জন।
বুধবার জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন স্বাক্ষরিত কোভিড ১৯ রিপোর্ট সূত্রে এই তথ্য জানা যায়। রিপোর্ট অনুযায়ী নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে ৫৬ জন সদর উপজেলার। এছাড়াও ৬ জন তাহিরপুর উপজেলার, জামালগঞ্জ উপজেলার ৪ জন, জগন্নাথপুর উপজেলার ৫ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ৫ জন এবং ছাতক উপজেলার ৩ জন।
করোনাভাইরাস শনাক্তে এ পর্যন্ত ২৫ হাজার ৭ জনের নমুনা টেস্ট করা হয়েছে। এরমধ্যে রিপোর্ট পাওয়া গেছে ২৩ হাজার ৭৪৫ জনের। এরমধ্যে করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন ৩ হাজার ৭৩১ জন। এদিকে এন্টিজেন নমুনা পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ৭৩১ জনের। এরমধ্যে আক্রান্ত শনাক্ত হয়েছেন ২ হাজার ২৩ জন। এদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সদর উপজেলার ১ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় মৃত্যু হয়েছেন মোট ৬২ জনের।
নতুন করে আরোগ্য লাভ করেছেন জেলার ৩ উপজেলার ৫৩ জন। এরমধ্যে সদর উপজেলার ১৪ জন, জামালগঞ্জ উপজেলার ২৭ জন এবং দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার ১২ জন।
বর্তমানে আইসোলেসনে আছেন ১ হাজার ৩৯২ জন। এরমধ্যে সর্বোচ্চ ৯৫৭ জন আইসোলেসনে আছেন সুনামগঞ্জ সদর উপজেলায়। এছাড়াও ছাতক উপজেলার ১৩৫ জন, বিশ^ম্ভরপুর উপজেলায় ৮ জন, তাহিরপুর উপজেলায় ৩৮ জন, জামালগঞ্জ উপজেলায় ৫৪ জন, দিরাই উপজেলার ১৯ জন, ধর্মপাশা উপজেলার ৩২ জন, দোয়ারাবাজায় উপজেলায় ৫৬ জন, জগন্নাথপুর উপজেলায় ৭২ জন, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় ২০ জন এবং শাল্লা উপজেলায় ১ জন আইসোলেসনে রয়েছেন।