বিআরডিবি, সুনামগঞ্জ সদর উপজেলা দপ্তরের উদ্যোগে পল্লি উদ্যোক্তা ঋণ (এসএমই) বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সুনামগঞ্জ সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এসএমই ঋণ কার্যক্রমের উদ্বোধন করেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহারীয়ার।
এ সময় উপস্থিত ছিলেন বিআরডিবি সুনামগঞ্জ জেলার উপপরিচালক মুহম্মদ রাশিদুল মামুন চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা উপজেলা পল্লী উন্নয়ন অফিসার অসীম বরণ তালুকদার, ইউসিসিএলি এর চেয়ারম্যান আহমদ নুর, হিসাব রক্ষক কামাল হোসেন ও পরিদর্শক অমলেন্দু কুমার পাল।
উদ্যোক্তা জনাব মোঃ আলেক মিয়াকে ফার্নিচার ব্যবসার জন্য এবং মো. শাহ্ আলমকে ভূষি মালের ব্যবসার জন্য ৪% সেবামূল্য হারে প্রতিজনকে ১ লাখ টাকা করে ঋণ সহায়তা প্রদান করা হয়।
প্রেসবিজ্ঞপ্তি
- টিকার দুই ডোজের মধ্যে ব্যবধান কমানোর উপায় খুঁজতে বললেন প্রধানমন্ত্রী
- পর্যটনে সুদিন- খুশি হোটেল মালিক, ব্যবসায়ী ও মাঝিরা


