সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. মো. শাহজাহান এর মৃত্যুতে ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় দায়রা জজ আদালতের এজলাস কক্ষে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মহি উদ্দিন মুরাদ এর সভাপতিত্বে এবং সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাড. আখতারুজ্জামান আহমদ এর পরিচালনায় ফুল কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়।
রেভারেন্সে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আব্দুর রহিম এবং আদালতে কর্মরত বিচারকগণ সহ সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্যবৃন্দ।
শুরুতেই কুরআন থেকে তেলাওয়াত করেন সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাড. সৈয়দ ফওয়াদুল জওয়াদ। সমিতির সভাপতি অ্যাড. মো. নজরুল ইসলাম মরহুমের মৃত্যু স্মারক (জীবন বৃত্তান্ত) পাঠ করেন।
রেভারেন্সে মরহুমের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন বীর মুক্তিযোদ্ধা কাওয়ার আলী, অ্যাড. মো. আব্দুল হক, অ্যাড, মোহাম্মদ মানিক, অ্যাড. মো. মিজানুর রহমান, অ্যাড. মো. কামরুজ্জামান।
প্রেসবিজ্ঞপ্তি
- পর্যটনে সুদিন- খুশি হোটেল মালিক, ব্যবসায়ী ও মাঝিরা
- তাহিরপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর কার্ডধারীদের টাকা ইউপি সদস্যের পকেটে


