বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের চিহিৃত করার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের হত্যার নেপথ্যে থাকা ষড়যন্ত্রকারীদের তথ্য উৎঘাটনে তদন্ত কমিশন গঠন এবং দোষীদের বিচারসহ মরণোত্তর বিচার আইন প্রণয়নের দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেছে বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখা।
দেশব্যাপি কর্মসূচির অংশ হিসাবে বুধবার সকাল সাড়ে ১০টায় বঙ্গবন্ধু ফাউন্ডেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন।
ব্যারিস্টার ইমন তার বক্তব্যে ১৫ আগস্টের ষড়যন্ত্রকারীদের বিচারের সম্মুখীন করে জাতির পিতার হত্যাকারীদের চিহ্নিত করতে শক্তিশালী তদন্ত কমিশন গঠন করার দাবি জানান।
এছাড়াও মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নান্টু রায়, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সভাপতি এসএম আব্দুল হাই, সাধারণ সম্পাদক সম্পাদক এবি এম ফজলুল করিম প্রমুখ।
পরে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসনের হাতে আইন মন্ত্রনালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবরে দেওয়া স্বারকলিপি তুলে দেওয়া হয়।