স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টাল হালনাগাদকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় বুধবার সকালে দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। এ সময় তিনি বলেন, প্রত্যেক ইউনিয়ন পরিষদের ওয়েবপোর্টালে সঠিক তথ্য থাকতে হবে। যাতে করে প্রত্যেক ইউনিয়নের মানুষ ওয়েবপোর্টালের মাধ্যেমে সঠিক তথ্য জানতে পারেন।
জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেল কক্ষে এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, সহকারী কমিশনার মো. স¤্রাট হোসেন, মো. রিফাতুল হক, ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি কর্মসূচির ডিএফ মিঠু রঞ্জন দাশ, সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্র্ত্তী সহ বিভিন্ন উপজেলা পরিষদের কর্মচারীবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সচিববৃন্দ উপস্থিত ছিলেন।


