বিভিন্ন উপজেলায় জন্মাষ্টমী পালিত

সু.খবর রিপোর্ট
দক্ষিণ সুনামগঞ্জে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে উপজেলার পাগলাবাজারে বর্ণাঢ্য র‌্যালি ও শ্রীমদ্ভগবদ গীতা পাঠ প্রতিযোগিতা স¤পন্ন হয়েছে। বৃহ¯পতিবার সকাল ১১টায় পাগলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী রামকৃষ্ণ জিউর আখড়া মন্দির থেকে বর্ণাঢ্য এ র‌্যালি শুরু হয়। র‌্যালির উদ্বোদন করেন পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল হক। পরে র‌্যালিটি পাগলাবাজারের প্রধান প্রধান সড়ক ঘুরে পুনরায় রামকৃষ্ণ জিউর আখড়া মন্দিরে এসে মিলিত হয়।
উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্র কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে র‌্যালীতে উপস্থিত ছিলেন সদর  
 আওয়ামী লীগের সভাপতি ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান সিতাংশু শেখর ধর শিতু, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য আবদুল হান্নান, ৫নং ওয়ার্ড সদস্য ক্ষিতিশ দেবনাথ, উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সহ সভাপতি জ্যোতির্ময় তালুকদার ঝন্টু, তালুকদার শমরেন্দ্র রুনুু, পিযুষ কান্তি দে, ললিত রঞ্জন দাশ, রণসিন্দু তালুকদার রন্টু, সাধারণ স¤পাদক বিপ্লব চন্দ্র পাল নিরঞ্জন, জয়ন্ত তালুকদার পুল্টন, সুরঞ্জিত চৌধুরী টপ্পা প্রমুখ
দোয়ারাবাজার
বৃহস্পতিবার সকাল ১০ টায় দোয়ারাবাজার মদন মোহন জিউর মন্দির থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার সকল গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মন্দিরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা পুজা উদযাপন কমিটি ও নরোত্তম নিতাই দাস সেবাইত রাধা মদন মোহন জিউড় মন্দির ও ইস্কন এর যৌথ উদ্যোগে সকাল ১১ ঘটিকায় মদন মোহন জিউ মন্দিরে আলেচনাসভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় বক্তব্য রাখেন অঞ্জন কান্তি দেবনাথ, মানিক লাল দে, সারদা কান্তি দাস, হীরা লাল দাস, তারেশ চন্দ্র দাস, সেবাইত নরোত্তম নিতাই দাস, নরেন্দ্র বর্মন, বিজয় দেব, নিত্য সেবক দাস।
আর বক্তব্য রাখেন পুজা উদযাপন কমিটির সভাপতি সোনাধন দে, সহ সভাপতি গোপীকা রঞ্জন চক্রবর্তী বাচ্চু, সন্তোষ রায়, কোষাধ্যক্ষ বাবুল চন্দ্র রায়, সদস্য রিংকু রায়, স্বপন সুত্র ধর, মিন্টু মোদক, বাবুল দাস, ডা. বিপ্রেশ ব্যনার্জী, লিটন দে, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি শ্রী,গুরুদাস দে, সাধারণ সম্পাদক তপন সরকার তপু, সদস্য প্রদীপ দাস, চৈতন্য সংঘের সভাপতি বরুন চন্দ্র দাস, উপজেলা আওয়ামী সেচ্চাসেবক লীগের যুগ্ম আহবায়ক ছালিক মিয়া প্রমুখ।
এদিকে একই সময়ে উপজেলা সনাতন যুব ফোরাম এর উদ্যোগে ও আলোচনা সভা সেচ্চায় রক্তদান, অসহায়দের মাঝে বস্ত্রদান ও প্রসাদ বিতরণ হয়েছে।
সনাতন যুব ফোরামের সভাপতি রিংকু কুমার দেব এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক জয় রায়ের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ রামকৃষ্ণ আশ্রমের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী হৃদয়ানন্দজয়ী মহারাজ লালন , শ্রীকৃষ্ণ চৈতন্য সেবা সংঘের সাধারণ সম্পাদক শ্যাম সুন্দর দে রাধেশ্যাম, সুনামগঞ্জ শ্রীচৈতন্য সেবা সংঘ সহ সভাপতি অ্যাড. নগেন্দ্র কুমার তালুকদার, সুনামগঞ্জ শ্রীঅদ্বৈত ভূমি কৃষ্ণ নুরাগী জাগ্রত যুবক সংঘ ও কেন্দ্রীয় কমিটি ¯েœহাশীষ তালুকদার (রাহুল) প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় সূর্য্যরেগাঁও ভগবান শ্রীকৃষ্ণের ভক্তবৃন্দ ও তাহিরপুর পূজা উদযাপন কমিটির অংশগ্রহণে একটি যৌথ র‌্যালি উৎসবমুখর পরিবেশে সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে মধ্য তাহিরপুর খলাহাটি গোবিন্দ মন্দির সম্মুখে আলোচনায় মিলিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন, স্বপন কুমার দাস, রমেন্দ্র নারায়ন বৈশাখ, রঞ্জু মুখার্জি, বিদ্যুৎ চক্রবর্তী, দিলীপ কুমার চন্দ,নিবাস দাস, সুবাস পুরকায়স্থ, প্রদীপ দাস, রতন গাঙ্গুলী প্রমুখ।
বিশ্বম্ভরপুর
বর্ণাঢ্য জন্মাষ্টমীর শোভাযাত্রা উপজেলা সদরসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।
শোভাযাত্রা শেষে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে জঙ্গীবাদ, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধের অঙ্গিকারে শ্রী কৃষ্ণের আদর্শে সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠার লক্ষে দেশ জাতি তথা বিশ্ব শান্তি কামনায়  আলোচনা সভা হয়।
অবসরপ্রাপ্ত শিক্ষক বিধুভূষণ দাসের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক স্বপন কুমার বর্মন।
আরো বক্তব্য রাখেন চিত্তরঞ্জন গোস্বামী, শিক্ষক কেবল চন্দ্র বিশ্বাস, যতীন্দ্র চন্দ্র দাস, শৈলেন আচার্য, বিল্টু দেবনাথ, মৃত্যুঞ্জয় শর্ম্মা, বাদাঘাট (দ.) ইউপি পূজা উদযাপন পরিষদ সভাপতি সুকেশ পাল, সাধারণ সম্পাদক সঞ্জয় দেবনাথ, আ.লীগ নেতা মানিক পাল, দেবল আচার্য্য, কাঞ্চন পাল, বাদাঘাট (দ.) ইউপি ছাত্রলীগ নেতা রুনু আচার্য্য যুবরাজ, সৈকত দাস, রুবেল দাস, রিটন পাল, আদুখালী দক্ষিণপাড়া যুব সঙ্গের কর্নমনি দেবনাথ, করুনা দেবনাথ, প্রসনজিত দেবনাথ, বিকাশ দেবনাথ, বরিন্দ্র দেবনাথ, অখিল দেবনাথ, দয়াময় দেবনাথ, বাদল দেবনাথ, রাসেন্দ্র দেবনাথ, সুবোধ দেবনাথ ঋতেন্দ্র দেবনাথ, অর্জুন দেবনাথ।
এছাড়াও উপজেলার কৃষ্ণনগর , ব্রজনাথপুর, বিশ্বম্ভরপুর, নোয়াগাঁও, আদুখালী, লালারগাঁও, মজুমদারী, পলাশ মাঝাইর, শক্তিয়ারখলা, নয়াবারুঙ্কা, বাঘমারা ভাটিপাড়া, কাইতকোনাসহ বিভিন্ন গ্রামের মন্দিরে শ্রীকৃষ্ণ পুজা, গীতাযজ্ঞ প্রার্থনা ভক্তিমূলক সংগীত, মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।