উপজেলা পরিষদের কার্যক্রম পরিচালনা বিষয়ক প্রশিক্ষণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের উপজেলা পরিষদের ১৭টি কমিটির কার্যক্রম পরিচালনা বিষয়ক নির্দেশিকা (গাইডলাইন) অবহিতকরণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ৪ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।
এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার উজ্জামান, ভাইস চেয়ারম্যান নূর হোসেন, দোলন রানী তালুকদার, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জসিম উদ্দিন শরিফী, ইএএলজি প্রকল্পের ডিএফ সৈয়দ নজরুল ইসলাম, এলজিসি কর্মসূচির ডিএফ মিঠু রঞ্জন দাশ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে তাহিরপুর ও শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ১৭টি স্ট্যান্ডিং কমিটির সভাপতি, সদস্য সচিব অংশগ্রহণ করেন।